স্যামসাংয়ের ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস পুরস্কার

সম্প্রতি ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া ইন মার্কেটিং’ বিভাগে পুরস্কার পেল স্যামসাং মোবাইল বাংলাদেশ।
এ বছর ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে। এ অনুষ্ঠানে চলতি বছরের ব্র্যান্ড বিপণন এবং ব্র্যান্ডিং অবদান রাখা সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। স্যামসাং মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে বিটিসিএল এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজার মাহজাবিন ফেরদৌস এ সম্মাননা গ্রহণ করেন। স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাহজাবিন ফেরদৌস জানিয়েছেন, ‘গত তিন বছরে আমাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে পণ্য ও সেবা নিয়ে সরাসরি যোগাযোগ এবং পরামর্শ দিয়ে সম্পর্ক গড়ে তুলেছি। গ্রাহকদের মধ্যে বিশ্বস্ততা বাড়িয়ে পণ্যের প্রসারে সামাজিক যোগাযোগকে কাজে লাগানো হচ্ছে।’
মাহজাবিন ফেরদৌস আরও জানান, ‘সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম শুধু ব্যবসা বা বিপণনের আস্থার জায়গা তৈরি করে না, বরং একই সঙ্গে প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে গ্রাহকদের মনোভাবও তৈরি করে।’