স্যামসাংয়ের জমকালো আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং সম্প্রতি ঢাকায় ‘স্যামসাং চ্যাম্পস কার্নিভ্যাল-আইটি ডিলার মিট ২০১০’ নামে জমকালে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপক কে এইচ লি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ইনডেক্স আইটির আজিজ রহমান বক্তব্য দেন। এরপর স্যামসাং ল্যাপটপের নতুন পরিবেশক হিসেবে কম্পিউটার সোর্স লিমিটেডকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই উপলক্ষে বক্তব্য দেন কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ। নানা আয়োজনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা ছয় শতাধিক স্যামসাং পণ্যের পরিবেশকসহ অনেকে। —বিজ্ঞপ্তি