স্যামসাংয়ের থ্রিজি সুবিধার হাতঘড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গিয়ার এস’ স্মার্টওয়াচ উন্মোচন করেছে স্যামসাং। এই স্মার্টওয়াচে ফোন কল রিসিভের পাশাপাশি কল করারও সুবিধা থাকছে। স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে। এতে স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ব্যবহার করা হয়েছে। অক্টোবর মাস নাগাদ গিয়ার এস বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং জানিয়েছে, গিয়ার এসের বিশেষ ফিচার হচ্ছে ‘বিল্টইন’ থ্রি-জি প্রযুক্তি। সুপারঅ্যামোলেড ডিসপ্লের মাপ দুই ইঞ্চির মতো। তবে স্ক্রিন খানিকটা বাঁকানো থাকবে। এতে ক্যামেরা না থাকলেও থাকবে মিউজিক প্লেয়ার। চাইলে গানও শোনা যাবে এর মাধ্যমে। এতে ব্যবহূত হবে ডুয়াল কোর এক গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি মেমোরি থাকবে। সাদা ও কালো রঙে বাজারে আসবে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের এখনও দাম ঘোষণা করেনি স্যামসাং।