স্যামসাংয়ের নতুন
>

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২৯ মার্চ রাতে স্যামসাংয়ের নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ ও গ্যালাক্সি এস৮ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ছিল স্যামসাং ডেক্স ও স্যামসাং গিয়ার ৩৬০ (২০১৭) ক্যামেরা।
গ্যালাক্সি এস৭ এজ
এজ স্ক্রিন, ৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা (২৫৬০ X ১৪৪০ পিক্সেল),
৩৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি,
অ্যান্ড্রয়েড ৬.০,
আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি
গ্যালাক্সি এস৭
৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা (২৫৬০ X ১৪৪০ পিক্সেল),
৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি,
অ্যান্ড্রয়েড ৬.০,
আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি
গ্যালাক্সি এস৮
ইনফিনিটি ডিসপ্লে, ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা (২৯৬০ X ১৪৪০ পিক্সেল),
৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি,
অ্যান্ড্রয়েড ৭.০,
আঙুলের ছাপ, আইরিশ, চেহারা শনাক্তকরণ প্রযুক্তি,
নতুন প্রযুক্তি: বিক্সবি ডিজিটাল সহকারী, স্যামসাং ডেক্স
গ্যালাক্সি এস৮+
ইনফিনিটি ডিসপ্লে, ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা (২৯৬০ X ১৪৪০ পিক্সেল)
৩৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি
অ্যান্ড্রয়েড ৭.০
আঙুলের ছাপ, আইরিশ, চেহারা শনাক্তকরণ প্রযুক্তি
নতুন প্রযুক্তি: বিক্সবি ডিজিটাল সহকারী, স্যামসাং ডেক্স

স্যামসাং ডেক্স
ডেক্স নামের নতুন এক যন্ত্র বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। ডেক্সের মাধ্যমে গ্যালাক্সি এস৮ বা এস৮ প্লাস কোনো মনিটরের সঙ্গে যুক্ত করলে েডস্কটপ কম্পিউটারের মতো কাজ করা যাবে। এতে কি-বোর্ড ও মাউসও যুক্ত করা যাবে। ডেক্সে যুক্ত থাকলেও ফোন কল বা এসএমএসের মতো মুঠোফোনের সেবা ব্যবহার বন্ধ থাকবে না। তবে ডেস্কটপ কম্পিউটার হিসেবে ব্যবহার করলেও অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ থাকছে না। ভার্চ্যুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যেকোনো জায়গা থেকে নিজের কম্পিউটারের ভার্চ্যুয়াল উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। আর ডেস্কে যুক্ত থাকা অবস্থায় স্মার্টফোনটি চার্জ হতে থাকবে।
স্যামসাং গিয়ার ৩৬০ (২০১৭)
৩৬০ ডিগ্রি ভিডিও ধারণা করার জন্য ২০১৭ সংস্করণের স্যামসাং গিয়ার ৩৬০ প্রকাশ করা হয় একই দিনে। এই ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে, সরাসরি ভিডিও সম্প্রচার করা যাবে, আবার স্মার্টফোন, গিয়ার ভিআর ও কম্পিউটারের মধ্যে তা আদান-প্রদানও করা যাবে।
সূত্র: স্যামসাং মোবাইল