স্যামসাংয়ের নতুন পরিবেশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি তাদের জাতীয় পরিবেশক হিসেবে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডকে নিয়োগ দিয়েছে। ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ শাখা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ও মহাব্যবস্থাপক এস এইচ সং এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব। —বিজ্ঞপ্তি