স্যামসাংয়ের নতুন মেসেজিং সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিক বাজারে আনছে দ্রুতগতির মেসেজিং সেবা। দক্ষিণ কোরিয়ার এ বিখ্যাত মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এ সেবার মাধ্যমে ব্ল্যাকবেরি, আইফোন ও রিসার্চ ইন মোশনের মতো প্রতিষ্ঠানগুলোকে বাজারে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করেছে।স্যামসাংয়ের এই নতুন সেবা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেসেজিং সেবার বাজারকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা মনে করছেন, স্যামসাংয়ের মতো বড় প্রতিদ্বন্দ্বী এ বাজারে এলে অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসা দারুণভাবে ব্যাহত হবে। সে ক্ষেত্রে তাদের পণ্যের মান ও ফিচারে স্যামসাংকেও ছাড়িয়ে যেতে হবে।এদিকে অ্যাপল তাদের লক্ষাধিক আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু করেছে ‘আইমেসেজিং’ সেবা। এর মাধ্যমে একেবারে নিম্নতম খরচে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা দ্রুত বার্তা আদান-প্রদান করতে পারবে।‘চ্যাট অন’ নামের স্যামসাংয়ের এই মেসেজিং সেবা অ্যান্ড্রয়েডসহ প্রায় সব স্মার্টফোন প্ল্যাটফর্মেই কাজ করবে। এমনকি এটি আইফোন, ব্ল্যাকবেরি ও আইপ্যাড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে খুদে বার্তা, ছবি প্রদান ও ভিডিও ক্লিপিং আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। দ্য ইকোনমিক টাইমস।