স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মডেলের নতুন এ স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করা হয়। আকর্ষণীয় ডিজাইনের নতুন এই স্মার্টফোনটির পর্দা ৪ দশমিক ৮ ইঞ্চি। আধুনিক দারুণ সব সুবিধার মাধ্যমে স্যামসাংয়ের নতুন এ ফোনটি স্মার্টফোনের জগতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী স্যামসাং। মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০.৪ সংস্করণচালিত এ ফোনে আছে এক্সিনেস ৪ কোয়াড প্রসেসর। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফেইস জুম এবং স্লাইড শো, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সঙ্গে ক্যামেরা ইন্টিগ্রেশন, দুই বছরের জন্য বিনা মূল্যে ৫০ গিগাবাইট ড্রপবক্স স্টোরেজ, এস ভয়েস, মডেল অনুযায়ী ১৬, ৩২, ৬৪ গিগাবাইট স্টোরেজ, থাকছে আলাদা মাইক্রোএসডি কার্ড আর ১ গিগাবাইট র‌্যাম। মাত্র ১৩৩ গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে বিশেষ আলাদা সুবিধা, যেখানে কোর পাওয়ার গেটে কাজ করতে পারে। এতে অন্য কোরগুলোর ওপর তেমন বাড়তি চাপ পড়বে না। নতুন এ স্মার্টফোনে যতক্ষণ পর্দায় তাকিয়ে থাকবেন ব্যবহারকারী, ততক্ষণ পর্দা বন্ধ হবে না। চলতি মাসেই স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ইংল্যান্ডের বাজারে আসবে, যা আগামী জুনে ভারতে উন্মোচিত হবে বলে জানা গেছে। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম