স্যামসাংয়ের পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে গত মঙ্গলবার স্যামসাং পণ্য ক্রেতাদের পুরস্কার দেওয়া হয়। ১৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ক্রেতারা পেয়েছেন একটি বিশেষ কুপন। এ কুপনে ড্র করে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। স্যামসাং ডিজিটাল ক্যামেরা জিতে নিয়েছেন মিরপুরের মো. আল্লামা ইকবাল। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্যামসাং পণ্য ব্যবস্থাপক কাজী একরামুল গনি এবং স্মার্ট টেকনোলজিসের আইডিবি শাখা ব্যবস্থাপক মো. জাকিউর রহমান। এই র্যাফেল ড্র এক সপ্তাহ পর পর অনুষ্ঠিত হবে। —বিজ্ঞপ্তি