স্যামসাংয়ের বড় ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় মাপের ট্যাব আনছে স্যামসাং
বড় মাপের ট্যাব আনছে স্যামসাং

অফিস, স্কুল কিংবা বাড়িতে ব্যবহৃত প্রচলিত ট্যাবের চেয়ে অপেক্ষাকৃত বড় একটি ট্যাব বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। ‘তাহো’ কোড নামের এ ট্যাবটি ১৮ দশমিক চার ইঞ্চি মাপের। বাজারে এখন সাত থেকে ১০ ইঞ্চি মাপের ট্যাবগুলো বেশি জনপ্রিয়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের এই বড় ট্যাবটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ট্যাবটির রেজুলেশন হবে এক হাজার ৯২০ বাই এক হাজার ৮০ পিক্সেল। এতে থাকবে ৬৪ বিটের এক দশমিক ছয় গিগাহার্টজ অক্টাকোর এক্সিনোজ প্রসেসর, দুই জিবি র‍্যাম। ৩২ জিবি স্টোরেজ সুবিধার ট্যাবটিতে মাইক্রো এসডি কার্ড সমর্থন করবে। এর ব্যাটারি হবে পাঁচ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। ট্যাবটির পেছনে আট ও সামনে দুই দশমিক এক মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
অবশ্য, বড় মাপের এই ট্যাবটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে বা এর দাম কত হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ। (পিসিম্যাগ)