স্যামসাংয়ের মামলা জেতার কারণ
যুক্তরাজ্যে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে পেটেন্ট মামলার রায়ে জয়ী হয়েছে স্যামসাং। রায়ে বিচারক বলেছেন, স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাপলের আইপ্যাডের কোনো পেটেন্ট ভঙ্গ করেনি। কারণ, স্যামসাং গ্যালাক্সি ট্যাব আইপ্যাডের তুলনায় ‘খুব ভালো নয়’। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।আইপ্যাডের পেটেন্ট ভঙ্গ করেছে এ অভিযোগে যুক্তরাজ্যের আদালতে মামলা করেছিল অ্যাপল। আদালতের রায়ে বলা হয়েছে, আইপ্যাড ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের বেশ কিছু ফিচার একই রকম দেখতে হলেও আইপ্যাডের তুলনায় পিছিয়ে রয়েছে স্যামসাং। এই রায়ের ফলে যুক্তরাজ্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা থাকছে না স্যামসাংয়ের জন্য।উল্লেখ্য, একই ধরনের মামলায় নেদারল্যান্ডসের আদালতে জয়ী হয়েছে স্যামসাং। তবে যুক্তরাষ্ট্রের আদালতে হেরে গিয়ে সেখানে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও নেক্সাস ফোন বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, বিশ্বব্যাপী একাধিক দেশে চলছে অ্যাপল বনাম স্যামসাংয়ের এই পেটেন্ট যুদ্ধ।