স্যামসাংয়ের লাভের রেকর্ড
গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ার রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্যামসাংয়ের এক প্রান্তিকে (৩ মাস) লাভ দাঁড়িয়েছে ৫৯০ কোটি ডলার। তবে, এই আয় নিয়ে সন্তুষ্ট নয় প্রতিষ্ঠানটি। ইউরোপের বাজারে মন্দার কারণে অবশ্য এ অঞ্চলে উল্লেখযোগ্য লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। টেলিভিশনসহ গৃহস্থালি পণ্যে খুব বেশি লাভ করতে না পারলেও গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন স্যামসাংয়ের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে নকিয়া ও অ্যাপলকে পেছনে ফেলেছে স্যামসাং। সম্প্রতি গ্যালাক্সি সিরিজে যুক্ত হয়েছে ‘এস ৩’ স্মার্টফোনটি। বাজারে প্রচুর চাহিদা থাকার পরও এই স্মার্টফোনটি সরবরাহে ঘাটতি রয়েছে স্যামসাংয়ের। তাই লাভের হার কম হয়েছে।উল্লেখ্য, স্যামসাংয়ের দেওয়া তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির আয়ের ৭০ শতাংশ আসে মোবাইল ফোনের ব্যবসা থেকে।