স্যামসাংয়ের শুনানি ২৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ আগস্ট জার্মানির আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব, অ্যাপলের আইপ্যাড ও আইফোনের হুবহু অনুকরণে বাজারজাত করা হয়েছে অভিযোগ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর আদালতে এই মামলা দায়ের করে অ্যাপল। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন ভঙ্গের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের এই আইফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জার্মানির বাজারে গ্যালাক্সি ট্যাব বিক্রি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত। আগামী ২৫ আগস্টের শুনানির কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নেদারল্যান্ডের আদালতে দায়ের করা মামলার শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ডাচ বিচারক এডগার ব্রিঙ্কম্যান।২০১০ সালের সেপ্টেম্বরে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি ট্যাব বাজারে নিয়ে আসে স্যামসাং। রয়টার্স।