স্যামসাংয়ের ২৭ ইঞ্চি বাঁকানো মনিটর বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের এলএস ২৭ ডি ৫৯০ সিএস মডেলের মনিটর।
স্যামসাংয়ের এলএস ২৭ ডি ৫৯০ সিএস মডেলের মনিটর।

স্যামসাং ব্র্যান্ডের ২৭ ইঞ্চি বাঁকানো মনিটর বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। স্যামসাং এলএস ২৭ ডি ৫৯০ সিএস মডেলের এই মনিটরে ৩০০০: ১ মেগা ডায়নামিক কনট্রাস্ট রেশিও রয়েছে।
বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্যামসাংয়ের মনিটরটির ভিউ অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি, ৪ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং ৬০ হার্টজ ফ্রিকোয়েন্সি।
এইচডি বা হাইডেফিনেশন এই মনিটরটির রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল।
স্যামসাংয়ের এই মনিটরটির দাম ৩৮ হাজার টাকা। মনিটরটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্মার্ট টেকনোলজিস।