স্যামসাংয়ের ৮ পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা চাইবে অ্যাপল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটেন্ট ভঙ্গের মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে জিতেছে অ্যাপল। জানা গেছে, এবার স্যামসাংয়ের আট মোবাইল ফোনের ওপর দ্রুত নিষেধাজ্ঞা চাইবে অ্যাপল।গ্যালাক্সি এস২, ড্রয়েডচার্জসহ স্যামসাংয়ের পুরোনো আট মডেলের স্মার্টফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির জন্য এবার আবেদন করবে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্যামসাংয়ের মোট ২৮টি পণ্যে অ্যাপলের পেটেন্ট ভাঙা হয়েছে বলে মামলায় উলে্লখ করা হয়েছিল। প্রযুক্তিবিশে্লষকেরা জানিয়েছেন, যে ২০টি পণ্যে পেটেন্ট ভঙ্গের অভিযোগ করা হয়েছিল, তার বেশির ভাগই বর্তমান বাজারে অপ্রতুল। তাই বর্তমান বাজারে থাকা স্যামসাংয়ের আটটি জনপ্রিয় স্মার্টফোনের ওপর নিষেধাজ্ঞার আবেদন করবে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাবধারী অ্যাপল।উলে্লখ্য, মামলা চলাকালে স্যামসাংয়ের সর্বশেষ বাজারে আসা গ্যালাক্সি এস৩ স্মার্টফোনটি বাজারে আসেনি। তাই এ স্মার্টফোনটির বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাইতে পারবে না অ্যাপল।স্যামসাংয়ের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে জেফরিস অ্যান্ড কোম্পানির বাজারবিশে্লষক পিটার মিসেক জানিয়েছেন, আদালতে সাক্ষ্যপ্রমাণ ও মামলার গুরুত্ব অনুসারে পুরো মামলাটি অ্যাপলের পক্ষে। স্যামসাংয়ের পণ্যে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা দুই-তৃতীয়াংশ।২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট কোর্টে নিষেধাজ্ঞা জারির বিষয়ে শুনানি হবে। আদালত যদি স্যামসাংপণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে, তবে স্যামসাং মামলা নিয়ে আপিল করতে পারে।এদিকে প্রযুক্তিবিশে্লষকেরা জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন বাজারে আসতে পারে। নতুন স্মার্টফোন বাজারে আসার আগে ২৫ আগস্ট স্যামসাংয়ের বিপক্ষে মামলা জেতায় অ্যাপলের আইফোনের বাজার যুক্তরাষ্ট্রে সুরক্ষিত হবে। পাশাপাশি অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেও স্যামসাং নতুন নকশার স্মার্টফোন বাজারে আনতে পারে।২৭ আগস্ট বাজারবিশে্লষক প্রতিষ্ঠান বারক্লেইসের বিশেষজ্ঞ বের রেইটজ জানিয়েছেন, স্যামসাংপণ্যের ওপর নিষেধাজ্ঞা নেমে এলে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর বড় ধরনের জয় পাবে অ্যাপল। এতে করে অ্যান্ড্রয়েড পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলো নতুন পণ্য বাজারে আনার আগে নতুন করে ভাববে। এদিকে স্যামসাং গত এপ্রিল থেকে জুন∏এই তিন মাসে পঁাচ কোটি স্মার্টফোন বিক্রি করেছে, যা অ্যাপলের প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত, অ্যাপলকে যে জরিমানা দিতে হবে তা স্যামসাংয়ের টেলিকম ব্যবসার বার্ষিক লাভের মাত্র দেড় শতাংশ।এদিকে উইলিয়াম বে্লয়ার অ্যান্ড কোম্পানির বাজারবিশে্লষকেরা জানিয়েছেন, স্যামসাংকে জরিমানা করাটা আশ্চর্যের কিছু নয়। অ্যাপলের দৃষ্টিকোণ থেকে, বর্তমানে স্যামসাংয়ের বাজার দখল ও স্মার্টফোন বিক্রিতে শীর্ষত্ব অর্জন করাটা এমন পর্যায়ে পঁেৌছেছে যে এটাও একধরনের অনুকরণ।বিশে্লষকেরা আরও জানিয়েছেন, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানকে এমন শ্রেণীতে ফেলা যায়, যারা দ্রুত অনুকরণ করতে পারে এবং উদ্ভাবনী ক্ষমতা দেখানোর চেয়ে বরং দ্রুত বাজার-পরিস্থিতি বুঝে নতুন পণ্য বাজারে আনতে পারে।'