নীলা, দারুণ বুদ্ধিমতী, ক্লাসের সবার প্রিয়। তবে শান্তর কাছে একটু বেশিই প্রিয় সে।
বন্ধু, নীলাকে আমার খুব ভালো লাগে। কিন্তু সাহস করে বলতে পারছি না। যদি ঘুষি মেরে দেয়!
ওকে তো আমারও ভালো লাগে। বলেছিলাম। লাভ হয়নি। ওর মাথায় সুপারহিরো ছাড়া আর কিছু নেই। সারা দিন ব্যাটম্যান, স্পাইডারম্যান—এই সব নিয়েই ভাবে। এক কাজ কর, সুপারহিরো সেজে ওকে বলে দেখ। কাজ হতে পারে।
বুদ্ধি খারাপ না।
শান্ত ঠিক করল, সে সুপারহিরো হবে।
কোন সুপারহিরো হব? আয়রনম্যান?
শান্ত, তোমার আয়রনের অভাব আছে। বেশি বেশি কাঁচকলা খাবে।
ইয়েস! পেয়েছি! আমি সত্যি সত্যি সুপারহিরো হব।
পরদিন সকালে নীলার বাসার দরজায়...
আরে তুই! হাতে কী? আমার জন্য গিফট?
তুই তো স্পাইডারম্যান পছন্দ করিস। তাই...
এই যে স্পাইডার! আর আমি ম্যান। স্পাইডারম্যান...
ধড়াম...
হায় হায়! ভাইয়া, আপনি জানেন না, আপুর তো মারাত্মক মাকড়সাভীতি আছে! মাকড়সা দেখলেই সে অজ্ঞান হয়ে যায়!
বলো কী!
হতাশায় ভেঙে পড়ল শান্ত...
হতাশ হলে চলবে না, ম্যান! আমাকে সুপারহিরো হতেই হবে। স্যার বলেছেন, ‘মানুষ চাইলে সবই পারে।’ আমিও পারব।
ইইই, লজ্জা লাগছে।
ইয়ায়ায়াআআআ...
ঢুস
ওরে বাপরে! আমার হাত!!!
অ্যা, এইবার ভালো মানিয়েছে। এবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। যাই, বাইরে থেকে একটা চক্কর দিয়ে আসি।
ওই, যাত্রার বেশ ধইরা কই যাস? ইট ভাঙা শ্যাষ হইছে?
মানে আমি তো...
চোপ। পিটায়া একদম খোয়া বানায় ফালামু। ওই, অরে বসায় দে। ইট ভাঙুক।
পরদিন সকালে...
নাহ্, কোনোভাবেই তো
সুপারহিরো হতে পারছি না। পৃথিবীতে কি এমন কোনো সুপারহিরো নেই, যেটা সহজে হওয়া যায়?
হঠাৎ...
নীলা, তিন মাস হইয়া গেল, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলা না। তোমার লগে সেলফি তুলতে চাইলাম, তুললা না।...
এলাকার কেউ আমার কথার অবাধ্য হয় না, তুমি হইলা। এখন কও, আমার লগে রিলেশন করবা? নাইলে পথ ছাড়ুম না। আইজ আমার হাত থেইকা কেউ বাঁচাইতে পারব না তোমারে। আসমান থেইকা সুপারহিরো আইলেও না।
কা...কা. কা..
ওহ্হো!
আ..
আ..
ধড়াম
ওরে বাপ রে! ঠাডা পড়ল নাকি!
অতঃপর...
তুই এত বোকা কেন? ছাদ থেকে কেউ লাফ দেয়?
তোর জন্য আমি দোতলা কেন, দশতলা থেকেও লাফ দিতে পারি...তোকে ভালোবাসি তো...কিন্তু তুই ভালোবাসিস ওই সব সুপারহিরোকে। আমি অনেক চেষ্টা করেও সুপারহিরো হতে পারলাম না।
থাক, সুপারহিরো হতে হবে না।
এই যে স্যুপ। আর তুই হিরো। এই স্যুপ আর হিরোটাও
আমার পছন্দ।