স্লাইডশো মুভি-মেকার চালু করল ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে স্লাইডশো মুভি-মেকার সেবা চালু করল ফেসবুক। আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাটি এখন পাচ্ছেন। বর্তমানে অ্যাপলের মেমোরিস ও গুগলের ফটোজে মুভিজ অ্যাসিস্ট্যান্ট নামে এ ধরনের সুবিধা আছে।
স্লাইডশো সুবিধাটি মূলত ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ মোমেন্টসের সহযোগী হিসেবে গত আগস্ট মাসে চালু হয়। বর্তমানে আইওএস ব্যবহারকারীরা যদি ২৪ ঘণ্টার মধ্যে পাঁচটি ছবি বা যেকোনো ভিডিও চিত্র ধারণ করেন, তবে ফেসবুক স্ট্যাটাস লেখার সময় ওই ছবির স্লাইডশো বা ভিডিও যুক্ত করার জন্য বলবে ফেসবুক। বন্ধুর পোস্ট করা স্লাইডশো দেখার সময় ‘ট্রাই ইট’ নামের অপশন দেখতে পাবেন ব্যবহারকারী।
ফেসবুকের এই স্লাইডশো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। তবে এটি সম্পাদনা করার সুযোগ থাকবে ব্যবহারকারীর হাতে। তথ্যসূত্র : টেকক্রাঞ্চ।