হংকংয়ে বিক্রয়কেন্দ্র খুলল অ্যাপল
হংকংয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একটি বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। এটি হংকংয়ে চালু হওয়া অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র। শনিবার এটির উদ্বোধন হয়।দীর্ঘদিন ধরে অ্যাপলের এ ধরনের একটি বিক্রয়কেন্দ্র হংকংয়ে প্রতীক্ষিত ছিল। তাই উদ্বোধনের পরপরই বিপুলসংখ্যক মানুষ এতে ভিড় করে। সবচেয়ে মজার ব্যাপার, উদ্বোধনের আগের রাত থেকে অনেকে বিক্রয়কেন্দ্রের বাইরে অস্থায়ী ছাউনি তৈরি করে অবস্থান নিয়েছিলেন।হংকং নগরের বাণিজ্যকেন্দ্রে অবস্থিত ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার মলের দুই তলাজুড়ে এই বিক্রয়কেন্দ্রটি গড়ে উঠেছে। বিক্রয়কেন্দ্রটির শোভা বাড়িয়েছে এক তলা থেকে দুই তলায় যাওয়ার জন্য একটি কাচ নির্মিত সিঁড়ি।জানা গেছে, চীনের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হংকংয়ে বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেছে অ্যাপল। চীনের বাজারে অ্যাপল অত্যন্ত জনপ্রিয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে অ্যাপল দুটি বিক্রয়কেন্দ্র খুলেছে। ওয়েবসাইট।