হংকংয়ের মেলায় যাচ্ছে বিসিএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল হংকংয়ে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির মেলা ‘এইচকেটিডিসি ইন্টারন্যাশনাল আইসিটি ফেয়ার ২০১৪’-এ অংশ নিচ্ছে। হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত এ মেলা চলবে ১৩-১৬ এপ্রিল পর্যন্ত। বিসিএসের প্রতিনিধিরা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, বায়ারস ফোরাম, আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, স্মার্ট সিটি ফোরাম, এক্সিবিটরস ফোরামসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। এ ছাড়া প্রতিনিধিরা হংকংয়ের শিল্পোদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ, আইসিটি শিল্পকারখানা স্থাপন এবং নতুন প্রযুক্তিপণ্যের ব্যবসার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের আহ্বান জানাবেন। —বিজ্ঞপ্তি