সঠিক প্রশ্নোত্তর অংশ-১৫
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-২
৬৪. মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি?
ক. বিশ্ব ইজতেমা খ. হজ
গ. শোলাকিয়ায় ঈদের জামাত ঘ. ঈদুল ফিতর
উত্তর: খ. হজ।
৬৫. জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে?
ক. বিশ্বভ্রাতৃত্ব খ. সবার প্রতি মায়া
গ. কাজের মনোভাব ঘ. মুসলমানদের ভালোবাসা
উত্তর: ক. বিশ্বভ্রাতৃত্ব।
৬৬. হজ মানুষের কোন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক. দেহের ময়লা খ. অতীত জীবনের গুনাহগুলো
গ. কৃপণতার ময়লা ঘ. অর্থ-সম্পদের ময়লা
উত্তর: খ. অতীত জীবনের গুনাহগুলো।
৬৭. হজের প্রধান কাজ কী?
ক. সাম্য বজায় রাখা খ. ঐক্য স্থাপন
গ. ইহরাম বাঁধা ঘ. ভ্রাতৃত্ব স্থাপন
উত্তর: গ. ইহরাম বাঁধা।
৬৮. ‘কোরবানি’ শব্দের অর্থ কী?
ক. উৎসর্গ খ. দাসত্ব গ. সংকল্প করা ঘ. ইচ্ছা করা
উত্তর: ক. উৎসর্গ।
৬৯. কোরবানি করা কী?
ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. নফল
উত্তর: খ. ওয়াজিব।
৭০. কোরবানি আল্লাহ তাআলার কোন নবীর নিষ্ঠা ও অপূর্ব ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে?
ক. হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আলী (রা.)
খ. হজরত ইসমাইল (আ.)ও হজরত দাউদ (আ.)
গ. হজরত নূহ (আ.) ও হজরত ইব্রাহিম (আ.)
ঘ. হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)
উত্তর: ঘ. হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)।
৭১. কোরবানির অন্যতম উদ্দেশ্য কী?
ক. কোরবানির মাংস ভক্ষণ করা
খ. পাড়া-প্রতিবেশীকে দেখানো
গ. গরিব-মিসকিনকে দান করা
ঘ. পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা
উত্তর: ঘ. পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা।
৭২. কী রকম পশু কোরবানি করতে হয়?
ক. স্বাস্থ্যবান ও ল্যাংড়া খ. স্বাস্থ্যবান ও সুদর্শন
গ. স্বাস্থ্যহীন ও সুদর্শন ঘ. যেকোনো পশু
উত্তর: খ. স্বাস্থ্যবান ও সুদর্শন।
৭৩. কোরবানির গোশত সাধারণত কয় ভাগ করা যায়?
ক. তিন ভাগ খ. চার ভাগ গ. পাঁচ ভাগ ঘ. ছয় ভাগ
উত্তর: ক. তিন ভাগ।
৭৪. কোরবানির গোশত কত ভাগ নিজেদের জন্য রাখা যাবে?
ক. এক ভাগ খ. দুই ভাগ গ. তিন ভাগ ঘ. চার ভাগ
উত্তর: ক. এক ভাগ।
৭৫. হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে কী দেখলেন?
ক. স্ত্রী হাজিরাকে জনমানবশূন্য মরুভূমিতে রেখে এসেছেন
খ. শিশুপুত্র ইসমাইল পানিতে ডুবে মারা গেছেন
গ. প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে
ঘ. তাঁর স্ত্রী ও পুত্র গভীর বিপদে পতিত হয়েছে
উত্তর: গ. প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল