হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধা
সৌদি আরবের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সৌদি টেলিকম কোম্পানি (এসটিসি) বাংলাদেশের হজযাত্রীদের জন্য ১ হাজার রিয়াল মূল্যমানের ১০ হাজার গিফট ভাউচার দিচ্ছে। ৫০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ভাউচার। দেশটিতে পৌঁছে এসটিসির যেকোনো গ্রাহকসেবা কেন্দ্র বা বুথে ভাউচারটি জমা দিলে এসটিসির একটি মোবাইল সংযোগসহ (সিম কার্ড) ১ হাজার রিয়ালের একটি কুপন পাওয়া যাবে। সিম কার্ডটি সচল করতে বুথ থেকে রিচার্জ করতে হবে ৩০ রিয়াল। আর কুপনটি ব্যবহার করে কেনাকাটা, গাড়ি ও বিমান ভাড়া এবং রেস্তোরাঁয় খাওয়ার বিল দেওয়া যাবে।
ফোর ডিএল বাংলাদেশের মাধ্যমে এসটিসির এই গিফট ভাউচার দেশে পাওয়া যাচ্ছে। কাল সোমবার থেকে এসব ভাউচার বিক্রি শুরু হবে। দরকারি কাগজপত্র দেখিয়ে রাজধানীর নিজাম শংকর প্লাজার স্যামি টেক কনসাল্টিং থেকে সংগ্রহ করা যাবে গিফট ভাউচার। এ ছাড়া ০১৯৭৭৩৪৬৮৪৮ নম্বরে ফোন করেও চাহিদা জানানো যাবে।