হজরত নূহ (আ.)-কে আদমে সানি বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ও নৈতিক শিক্ষা

মো. আফলাতুন, শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

সঠিক প্রশ্নোত্তর, অংশ-২৮

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-৫

৩৭. আল্লাহ তাআলা কাদের হজরত আদম (আ.)-কে সিজদা করার জন্য আদেশ দিলেন?

ক. কাফেরদের খ. সাধারণ মুসলমানদের

গ. ফেরেশতাদের ঘ. মুমিনদের

উত্তর: গ. ফেরেশতাদের

৩৮. আজাজিল কিসের তৈরি?

ক. মাটির খ. আগুনের গ. পানির ঘ. বায়ুর

উত্তর: খ. আগুনের

৩৯. আল-আমীন কাকে বলা হতো?

ক. হজরত মূসা (আ.)-কে

খ. হজরত নূহ (আ.)-কে

গ. হজরত মুহাম্মদ (সা.)-কে

ঘ. হজরত ঈসা (আ.)-কে

উত্তর: গ. হজরত মুহাম্মদ (সা.)-কে

৪০. হজরত আদম (আ.) সন্তানদের কী শিক্ষা দিয়েছিলেন?

ক. তোমরা ব্যবসায় মনোযোগ দিবে

খ. তোমরা প্রচুর ধনসম্পত্তির মালিক হবে

গ. তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে

ঘ. তোমরা নবী-রাসূলকে ভুলে যাবে না

উত্তর: গ. তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে

৪১. হজরত নূহ (আ.)-এর দাওয়াতে কতজন লোক আল্লাহ তাআলার পথে এসেছিল?

ক. ৬০ জন খ. ৮০ জন

গ. ৭০ জন ঘ. ৯০ জন

উত্তর: খ. ৮০ জন

৪২. অত্যাচারে অতিষ্ঠ হয়ে হজরত নূহ (আ.) কার কাছে ফরিয়াদ করেছিলেন?

ক. আল্লাহ তাআলার দরবারে

খ. পীরদের দরবারে

গ. রাজা-বাদশাহর কাছে

ঘ. জনগণের কাছে

উত্তর: ক. আল্লাহ তাআলার দরবারে

৪৩. হজরত নূহ (আ.)-এর সময় তুফান কয় দিন পর থেমেছিল?

ক. ৩০ দিন খ. ৩৫ দিন

গ. ৪০ দিন ঘ. ৪৫ দিন

উত্তর: গ. ৪০ দিন

৪৪. হজরত নূহ (আ.)-এর ছেলের নাম কী ছিল?

ক. কিরান খ. কেনান গ. হোসাইন ঘ. সানি

উত্তর: খ. কেনান

৪৫. হজরত নূহ (আ.)-এর নৌকা কোথায় এসে থামল?

ক. মক্কায় খ. জাবালে রাহমাতে

গ. উহুদ পাহাড়ে ঘ. জুদি পাহাড়ে

উত্তর: ঘ. জুদি পাহাড়ে

৪৬. হজরত নূহ (আ.)-কে কী নামে অভিহিত করা হয়?

ক. দ্বিতীয় রাজা খ. আদমে সানি

গ. রহমতে সানি ঘ. আদমে নূহ।

উত্তর: খ. আদমে সানি।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল