হটমেইল থেকে ই-মেইল হারিয়ে গেছে!
হটমেইলের বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট থেকে ই-মেইল হারিয়ে গেছে। কেউ তাঁদের ই-মেইল মুছে ফেলেছে। মাইক্রোসফট ফোরামের কাছে তাঁরা এ অভিযোগ করেন। বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে এ অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকেরা জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনে তাঁরা তাঁদের হটমেইলের অ্যাকাউন্টের ইনবক্স খালি দেখতে পান। সব ই-মেইল মুছে গেছে। এতে তাঁরা ব্যাপক অসুবিধায় পড়েছেন। অনেকেরই গুরুত্বপূর্ণ ই-মেইল হারিয়ে গেছে। এটা সত্যিই উদ্বেগের একটি বিষয়। তাঁরা আর হটমেইলে ই-মেইল আদান-প্রদান নিরাপদ মনে করছেন না। এ ব্যাপারে হটমেইল নির্মাতার্ মাইক্রোসফট করপোশেনের একজন মুখপাত্র বলেন, ‘এটা ব্যাপক কোনো সমস্যা নয়। অল্প কিছু মেইল হটমেইল থেকে হারিয়ে গেছে। আমরা সমস্যা শনাক্ত করে হারিয়ে যাওয়া মেইলগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছি। আশা করছি শিগগিরই এ সমস্যার সমাধান হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ মাইক্রোসফটের অভ্যন্তরীন কোনো সমস্যার কারণে, নাকি কোনো হ্যাকারের কাজ এটি তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বিনামূল্যের ওয়েবভিত্তিক এই ই-মেইল সার্ভিস সারা বিশ্বে ৩ কোটি ৬০ লাখ মানুষ ব্যবহার করে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান