হঠাৎ উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আই-জিনিয়াস সেরা পঞ্চাশের নাম ঘোষণা চলছে রাজবাড়ীতে। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না একজনকে। বন্ধুসভার স্বেচ্ছাসেবক দল অনেক খুঁজেও তার কোনো হদিস পেল না। রেজিস্ট্রেশন ফরম থেকে নম্বর নিয়ে ফোন করা হচ্ছে তার মোবাইলে। কিন্তু মোবাইলও বেজেই চলেছে। রিসিভ করার নাম নেই। সবাই তো মহা চিন্তায়। শেষে সিদ্ধান্ত, তাকে ছাড়াই শুরু হলো ট্রেনিং রাউন্ড। এরই ফাঁকে হঠাৎ দৌড়ে এল একটি ছেলে। জানাল, ‘ভাইয়া, আপনারা যাকে খুঁজছেন আমি সেই ছেলে।’ পাল্টা প্রশ্ন, কোথায় ছিলে এতক্ষণ?এবার সে অনেকটা চুপচাপ। কিছুক্ষণ পরে জানাল, ‘ভাইয়া, আমি টয়লেটে ছিলাম।’ শুনে তো সবাই হেসেই খুন।