প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও ছবি আদান-প্রদানের সাইট ইনস্টাগ্রাম গতকাল মঙ্গলবার হঠাৎ করে ঘণ্টা খানেকের জন্য বন্ধ হয়ে যায়। গ্রিনিচমান সময় ভোর ছয়টার দিকে সমস্যা শুরু হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সাইট দুটি ব্যবহার করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর একটি হ্যাকার গ্রুপ দাবি করে, তারা এটা করেছে। সাম্প্রতিক সময়ে আরও বড় কিছু হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিল ওই গ্রুপটি। তবে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বাইরের কোনো আক্রমণে নয়, বরং তাদের কিছু কাজের ফলে ওই বিভ্রাট ঘটে। রয়টার্স