হতে চাই অদ্বিতীয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানজিদা রহমান
সানজিদা রহমান

ছোটবেলায় মা সব সময় বলতেন, তোমার নামের অর্থ অদ্বিতীয়, নিজের নাম সার্থক করো। সেই থেকে স্বপ্ন দেখতাম অনেক বড় হওয়ার।
এইউডব্লিউতে লেখাপড়া করার সুবাদে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ হয়েছে সিটিব্যাংক এনএ ও ওয়ান ব্যাংকে। অভিজ্ঞতা বাড়াতে খণ্ডকালীন কাজ করেছি ওয়ার্ল্ড ব্যাংক, সেভ দ্য চিলড্রেন ও আইএলওর মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। সেই থেকে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কাজের পাশাপাশি নারী, শিশু ও উন্নয়নসংশ্লিষ্ট কাজ করতে আগ্রহী হয়ে উঠি।
আমি বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য যেকোনো একটি বিষয়ে পারদর্শী হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। বাংলাদেশের আগামী তো আমরাই। আমরা যদি যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি, তাহলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে আমি সেই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই, উন্নয়নে অংশীদার হতে চাই। নিজের মনোবল, যোগ্যতা ও একাগ্রতা দিয়ে নিজেকে এমন একটি অবস্থানে প্রতিষ্ঠিত করতে চাই, যেন মা-বাবা সবাইকে দেখিয়ে গর্ব করে বলতে পারে, ‘ও আমার মেয়ে’।