হবিগঞ্জে ডিজিটাল শিক্ষা নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির জীবনধারায় আমরা বসবাস করছি। নানা ধরনের প্রযুক্তি সুবিধা প্রতিনিয়ত ব্যবহারও করছি। এখন চাকরির জন্য এখন সরকারের কাছে হাত পাততে হবে না। ঘরে বসেই আউটসোর্সিং কাজ করে জীবন নির্বাহ করা সম্ভব। এ খাতে গত বাংলাদেশের তরুণেরা ভালো উপার্জন করেছেন। উপার্জনের এ হার আরো বাড়বে। এখন আমাদের সরকারের কাছে দাবি দ্রুতগতির ভালো ইন্টারনেট সংযোগ। গত রোববার হবিগঞ্জে ‘ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল শিক্ষা’ বিষয়ে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার। হবিগঞ্জ ওয়ার্ল্ড ভিউ কম্পিউটারের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের চারপাশ বদলে গেছে প্রযুক্তির ঢেউয়ে। এর সঙ্গে নিজেদেরও বদলাতে হবে। এর জন্য প্রয়োজন শিক্ষা পদ্ধতির পরিবর্তন। আগামী ২০১৪ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্যপুস্তক সফটওয়্যারে চলে আসবে। এ প্রযুক্তির শিক্ষায় নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, সরকারের বড় সমস্যা সচিবালয় এখনো ডিজিটাল হয়নি। এখানে পরিবর্তন না আনলে এ দেশ বদলানো যাবে না।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব ঝুনা চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. নজমুল হক, অধ্যাপক কামরুল হাসান তরফদার, তোফাজ্জল সোহেল ও ওয়ার্ল্ড ভিউ কম্পিটারের পরিচালক বেলায়েত হোসেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা প্রযুক্তির নানা ব্যবহার, আউটসোর্সিং শিক্ষা নেওয়ার কলাকৌশল ও ডিজিটাল শিক্ষা নিয়ে নানা প্রশ্ন করেন। এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিউ কম্পিউটারে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সফলদের সার্টিফিকেট দেয়া হয়।—হবিগঞ্জ প্রতিনিধি