হবিগঞ্জে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপার্জনের ক্ষেত্রে সব খাতে সীমাবদ্ধতা থাকলেও তথ্যপ্রযুক্তি খাতে এর সীমা নেই। সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে কম্পিউটারের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বানিয়াচং এডুকেশন নেটওয়ার্কের (বেন) উদ্যোগে ‘ভিশন ২০১৮—গ্লোবাল ভিলেজ বানিয়াচং’ নামে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাফিউজ্জামান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল সিনহা, বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিনসহ অনেকে। বেনের পরিচালক মুশতাক আহমেদ বলেন, স্থায়ীভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম চালানোর জন্য গ্রামীণফোন ১০টি কম্পিউটার দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি কক্ষ বরাদ্দ দিয়েছে। —হবিগঞ্জ প্রতিনিধি