হরতালীয় ধাঁধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. একটা মোরগ খোঁয়াড়ে গিয়ে দেখল, সেখানে দুটি তাজা ককটেল রাখা। সে কীভাবে ওই খোঁয়াড়ে ডিম পাড়বে?
২. একটা পাত্রে দুটি ককটেল রাখা ছিল। একটা বিস্ফোরিত হলে আর কয়টা থাকবে?
৩. অবরোধের দিন এক অবরোধকারী সজোরে একটি ককটেল ছুড়ে মারল। কিন্তু ককটেলটি কোথাও আঘাত না করে নিজে নিজেই আবার তার কাছে ফিরে এল। কীভাবে সম্ভব?
৪. একটা ককটেল ঠিক কিসের মতো দেখতে?
৫. গোয়ালঘাট এলাকার এক স্থানে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই জায়গা দিয়ে ট্রেন চলে গেল, কোনো দুর্ঘটনা ঘটল না। কীভাবে হলো?
উত্তর-১: মোরগ ডিম পাড়ে না। উত্তর ২: একটাও থাকবে না। উত্তর ৩: ককটেলটা সোজা ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। উত্তর ৪: আরেকটি ককটেলের মতো। উত্তর ৫: ট্রেন আসার আগেই রেললাইন মেরামত করা হয়েছিল।
হাসান মেহেদী, ঢাকা