হরতালেও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরতাল আহ্বান করলেও ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত  হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলো ডটকমকে আজ মঙ্গলবার এ খবর জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, কাল সারা দেশে ১৩৭টি কেন্দ্রে পরীক্ষা

অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, কাল পূর্বঘোষিত বিবিএ পরীক্ষাটিও অনুষ্ঠিত হবে। 

কালকের পরীক্ষায় সারা দেশের ২০২টি কলেজের এক লাখ ৬২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা।