হরিপদ কাপালী স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (বাবিজস) আয়োজনে ১২ জুলাই কৃষক-বিজ্ঞানী হরিপদ কাপালী স্মরণে রাজধানীতে আয়োজন করা হয় এক সভার। ৬ জুলাই তিনি মারা যান। হরিধানের সঙ্গে বিভিন্ন ধানের পার্থক্য নিরূপণে নেতৃত্ব দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ সভায় বলেন, ‘একজন বিজ্ঞানী যেভাবে নতুন কিছু আবিষ্কার করে সভ্যতাকে দিয়ে যান, সেভাবে হরিপদ কাপালীও আমাদের নতুন একটি ধান দিয়ে গেছেন। তিনি কেবল নতুন ধানই খুঁজে সেটা সংরক্ষণ করেননি বরং একই সঙ্গে তা তাঁর প্রতিবেশী অন্য কৃষকদের মধ্যে বিতরণও করেছেন।’
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি রেজাউর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সাবরিনা মরিয়ম।
বিজ্ঞপ্তি