প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পত্রিকার পাতায় রাশিফলটায় চোখ বুলিয়ে তবেই যাঁরা ঘর থেকে বের হন, তাঁদের কাজে আসবে এই অ্যাপলিকেশন।
পকেটেই ভরে রাখুন আপনার রাশিফল। হরোস্কোপ অ্যাপলিকেশনটি নামিয়ে নিন স্মার্টফোনে, দিনের যেকোনো সময়ে দেখে নিন।
আজ, আগামীকাল এবং পুরো সপ্তাহের রাশিফল দেখতে পাবেন এতে। মাসিক এবং বার্ষিক ফলটাও দেখে নিতে পারবেন।
রোজকার মনের অবস্থা, স্বাস্থ্য, কাজকর্ম, সম্পর্ক এসব কেমন যাবে তাও আলাদাভাবে উল্লেখ আছে এতে।
শুধু নিজেরটাই নয়, সব রাশিরই ফল দেখতে পাবেন। এটি বিনা মূল্যেই পাওয়া যাবে।
নামানোর ঠিকানা: http://goo.gl/7iXG72
ডটকম প্রতিবেদক