প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাঘাটে চলতে-ফিরতে বিভিন্ন যানবাহনের অহেতুক হর্ন শুনতে শুনতে আমরা মহা বিরক্ত! অন্যদিকে গান ভালো লাগে না এমন মানুষ বিরল। বিরক্তিকর হর্নগুলো যদি কোনোভাবে গানে রূপান্তর করা যেত, তাহলে যানবাহন অনুযায়ী গানের ধরন কেমন হতো?
লোকাল বাস
গান: তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়/ দুখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়...
মোটরসাইকেল
গান: নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা...
অ্যাম্বুলেন্স
গান: লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
জেলখানার গাড়ি
গান: খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়...
অটোরিকশা
গান: পিঞ্জর খুলে দিয়েছি...
ফায়ার সার্ভিসের গাড়ি
গান: আগুনের দিন শেষ হবে একদিন...
লেগুনা
গান: এ মন আমার পাথর তো নয়/ সব ব্যথা সয়ে যাবে নীরবে...
প্রাইভেট কার
গান: গাড়ি চলে না, চলে না চলে না রে/ গাড়ি চলে না...