হলো ইমাজিন কাপের ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমাজিন কাপের ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্যানোরমিক ছবি
ইমাজিন কাপের ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্যানোরমিক ছবি

ঢাকায় মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে হয়ে গেল ইমাজিন কাপের প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় ক্যাম্প। ২০ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত এ ক্যাম্পে ২৫০ জন প্রতিযোগী অংশ নেন।
ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪-এর প্রতিযোগীরা তাঁদের প্রকল্প হাজির করেন। বিশেষজ্ঞরা তাঁদের বিভিন্ন পরামর্শ দেন। এ ক্যাম্পে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনাররা উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ তৈরির বিষয়ে আলোচনা করেন। কীভাবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গেম তৈরি করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
মাইক্রোসফট বাংলাদেশের টেক ইভাঞ্জালিস্ট তানজিম সাকীব বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচটি গেম ক্যাম্পে ২০০ জন শিক্ষার্থীদের পেশাদার গেম তৈরির প্রশিক্ষণ দিয়েছি। আমি আশাবাদী, দেশে একটি গেম তৈরির গোষ্ঠী দাঁড়িয়ে যাবে।’
ইমাজিন কাপ বাংলাদেশের চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী মাসে।
সমাপনী অনুষ্ঠান হবে ২৬ এপ্রিল। ইমাজিন কাপে অংশ নেওয়ার বিস্তারিত তথ্য পাওয়ার ওয়েবসাইট: (http://aka.ms/icnextstep)।
—নিজস্ব প্রতিবেদক