হাঁচি নিয়ে গাড়ি চালানো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁচি নিয়ে গাড়ি চালানো নয়
হাঁচি নিয়ে গাড়ি চালানো নয়

মাতাল অবস্থায় গাড়ি চালানো বিপজ্জনক। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কথা তো সবারই জানা। আর অ্যালার্জিজনিত রোগে (হে ফিভার) আক্রান্ত হয়ে গাড়ি চালালেও দুর্ঘটনার শিকার হওয়ার প্রায় সমান ঝুঁকিই থাকে। অথচ এ নিয়ে খুব একটা মাথা ঘামানো হয় না। নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে। যুক্তরাজ্যে প্রতি পাঁচজনের একজন হে ফিভারে আক্রান্ত। নাম যা-ই হোক, হে ফিভারের সঙ্গে কিন্তু জ্বরের কোনো সম্পর্কই নেই। অ্যালার্জিজনিত এ রোগের প্রধান লক্ষণ হাঁচি। বিশেষ ঋতুতে বাতাসে উড়ন্ত ফুলের রেণুর সংস্পর্শে রোগীর ঘন ঘন হাঁচি হয়, নাক ও চোখ থেকে পানি ঝরে। স্মৃতিশক্তির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। নেদারল্যান্ডসের ম্যাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, এ ধরনের রোগের বিপজ্জনক দিক সম্পর্কে সবাইকে সতর্ক করে দেওয়া উচিত। ইনডিপেনডেন্ট।