প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাই তোলার বিষয়টি ছোঁয়াচে বা কিছুটা সংক্রামক। এ ধরনের হাই তোলা বয়স বৃদ্ধির সঙ্গে কমতে থাকে বলে এক গবেষণায় দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডারহাম এলাকার বেসরকারি ডিউক ইউনিভার্সিটির একদল গবেষক। বিজ্ঞানীরা
বলেন, হাই নিয়ে ‘চিন্তা, হাই তোলার দৃশ্য দেখা বা এ ব্যাপারে কিছু শোনার সময়’ একজন ‘সংক্রামক হাই’ তুলতে পারেন। কিন্তু স্বাভাবিক হাই তোলার বিষয়টি একঘেয়েমি বা ক্লান্তি থেকে হয়ে থাকে বলে মনে করা হয়। মাতৃগর্ভে থাকাকালেও একটি শিশু স্বাভাবিক হাই তুলতে পারে। হাফিংটন পোস্ট।