হাইব্রিড ট্যাবের দাম কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইব্রিড কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার

২০১৪ সালে পিসি ও ট্যাব উভয় হিসেবে ব্যবহার করা যাবে এমন টু ইন ওয়ান বা হাইব্রিড পণ্যের দাম কমে যাবে এবং আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের কর্মকর্তারা।
ইনটেল জানিয়েছে, আগামী বছর হাইব্রিড পণ্যগুলোর দাম কমে আসবে। ফলে ট্যাব ও ল্যাপটপ উভয় সুবিধাযুক্ত পণ্যগুলো ব্যবহারকারীদের আরও বেশি মানুষকে আকর্ষণ করবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
ইনটেলের বিপণন বিভাগের প্রধান সন্দ্বীপ অরোরা জানিয়েছেন, এ বছর আমরা বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানকে টু ইন ওয়ান পণ্য তৈরিতে এগিয়ে আসতে দেখেছি। আগামী বছর হাইব্রিড পণ্য তৈরির হার আরও বাড়বে।
সন্দ্বীপ অরোরা আরও জানিয়েছেন, সহজে বহনযোগ্য ও ডেস্কটপ কম্পিউটারের মতো পারফর্মেন্সের কারণে মানুষ হাইব্রিডের দিকে ঝুঁকে পড়বে। আগামী বছরে এ ধরনের পণ্যের দাম আরও কমে যাবে।
ট্যাব ও পিসি উভয় সুবিধার এ হাইব্রিডগুলো ৪০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে বলে মনে করেন তিনি।
সন্দ্বীপ অরোরা জানান, ট্যাব ও স্মার্টফোনের প্রসেসরের পাশাপাশি টু-ইন-ওয়ান প্রসেসর তৈরিতেও জোর দিচ্ছে ইনটেল।