হাইব্রিড প্রসেসরের এইচপি ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের প্যাভিলিয়ন জি৪-২০০৫ এএক্স মডেলের নতুন ল্যাপটপ। এএমডি ব্র্যান্ডের হাইব্রিড ট্রিনিটি প্রসেসরযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, রেডিয়ন হাই ডেফিনেশন ৭৫২০জি মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডিভিডি বার্নার, ১৪ ইঞ্চি বাঁকানো ডিসপ্লে ও ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক কার্ড।ল্যাপটপটিতে ব্যবহূত প্রসেসরটিতে এএমডি এপিইউ এবং বুলডোজারের সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উন্নত মানের গ্রাফিকস কার্ড থাকায় ল্যাপটপটি গ্রাফিকস ডিজাইনের কাজে বিশেষ সুবিধা প্রদান করবে।ল্যাপটপটির দাম ৪৯ হাজার টাকা।ল্যাপটপটি আন্তর্জাতিক বাজারে এসেছে ১৫ মে। বাংলাদেশে ল্যাপটপটির বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।