হাইস্কুল শিক্ষার্থীদের জন্য নাসার রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ‘ক্যাসিনি সায়েন্টিস্ট ফর এ ডে’ শিরোনামের এই রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৫০০ শব্দের মধ্যে ইংরেজিতে রচনাটি লিখতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে http://saturn.jpl.nasa.gov/scientistforaday ঠিকানার ওয়েবসাইট থেকে।
আগ্রহীদের ২৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির কাছে পাঠাতে হবে। সঙ্গে পাসপোর্ট আকারের ছবিসহ নাম, ঠিকানা, স্কুলের নাম, শ্রেণি ইত্যাদি তথ্য দিতে হবে। রচনা পাঠাতে হবে ই-মেইলে, ঠিকানা [email protected]
বিজ্ঞপ্তি