হাকিমপুরে জাতীয় ওয়েব পোর্টাল নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই দিনব্যাপী জাতীয় ওয়েব পোর্টাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত শুক্রবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় মো. শাহিনুর রেজা শাহীন ও পারুল নাহার, পৌর মেয়র সাখাওয়াত হোসেনসহ অনেকে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার মো. রুবেল মিয়া। —হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি