হাঙরের আক্রমণ এড়াতে বিশেষ পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙরের আক্রমণ এড়াতে বিশেষ পোশাক
হাঙরের আক্রমণ এড়াতে বিশেষ পোশাক

সাগরে হাঙরের হামলা এড়ানোর জন্য অস্ট্রেলিয়ার গবেষকেরা এবার তৈরি করেছেন সাঁতারের বিশেষ পোশাক। এটি হাঙরের চোখে বিভ্রম সৃষ্টি করবে। ফলে এই পোশাকধারী ডুবুরি ও সার্ফাররা সম্ভাব্য আক্রমণ থেকে রেহাই পাবেন। বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের পোশাক তৈরির উদ্যোগে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) ওশেনস ইনস্টিটিউট এই গবেষণায় নেতৃত্ব দেয়। আর সহায়তায় ছিলেন হামিশ জোলি ও ক্রেগ অ্যান্ডারসন নামের দুই বিনিয়োগকারী। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য সরকার এই গবেষণায় অর্থায়ন করে। গবেষণাটির ব্যাপ্তি ছিল দুই বছর। ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকী আগামী সপ্তাহে এই উদ্ভাবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।অ্যান্ডারসন বলেন, সাদা-কালো এবং সাদা-নীল রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ পোশাক। এটি গায়ে থাকলে সার্ফাররা হাঙরের বিপজ্জনক আক্রমণ থেকে কৌশলে আত্মরক্ষা করতে পারবেন। কারণ তাঁরা ঢেউয়ের স্তম্ভের আড়ালে শিকারি প্রাণীটির দৃষ্টিকে ধোঁকা দিতে সমর্থ হবেন। ইউডব্লিউএর গবেষক শন কলিন বলেন, হাঙরের বর্ণান্ধতা এবং আলো শনাক্তকরণে সীমাবদ্ধতার মতো ত্রুটিকে কাজে লাগিয়ে গবেষকেরা এই পোশাক তৈরি করেছেন। উজ্জ্বল কালো ও সাদার সমন্বয়ে যে রং তৈরি হয়, তা হাঙরের চোখে বিপজ্জনক ও ‘অরুচিকর খাবার’ হিসেবে ধরা পড়ে। এএফপি।