প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হাঙর মূলত প্রজননের জন্যই নিজ জন্মস্থানে ফিরে যায়। বাহামা দীপপুঞ্জ অঞ্চলে লেমন শার্ক নামে পরিচিত হাঙর প্রজাতিটি নিয়ে ১৭ বছরব্যাপী পরিচালিত গবেষণায় এ ব্যাপারে প্রথমবারের মতো প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগে এই গবেষণা বিশেষ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। পরিযায়ী ওই হাঙর প্রজাতির গতিবিধি ও প্রজননকালীন আচরণ নিয়ে ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত গবেষণা করেন যুক্তরাষ্ট্রের ফিল্ড মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রির বিজ্ঞানী কেভিন ফেল্ডহিম ও তাঁর সহযোগী গবেষকেরা। তাঁদের ধারণা, অন্যান্য প্রজাতির স্ত্রী হাঙরের মধ্যেও একই প্রবণতা থাকতে পারে। বিবিসি।