হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব। ২৯ মে শুরু হওয়া ‘আইটি ফেস্টিভ্যাল-২০১০’ শিরোনামের এ আয়োজনে থাকছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি), আন্তবিশ্ববিদ্যালয় ইনোভেটিভ সফ্টওয়্যার এক্সপো, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল মেলা, সেমিনার, গোলটেবিল আলোচনা, কর্মশালা, তথ্যপ্রযুক্তি কুইজসহ নানা আয়োজন। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ২৪ মে। এ উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন, সহকারী পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। উৎসবে সার্বিক সহযোগিতা করছে দৈনিক প্রথম আলো। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রযুক্তিগত সহয়তা করবে এসার। তথ্যপ্রযুক্তি কুইজ অনুষ্ঠিত হবে প্রথম আলো জবস্ ডটকমের পৃষ্ঠপোষকতায়। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hstu.ac.bd ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক