হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বুধবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসমাজ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. রুহুল আমিন। এতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. মাহাবুব হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটির হাবিপ্রবি শাখার সভাপতি শাহ মো. তানভির সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ অনেকে। —দিনাজপুর অফিস