হাজীগঞ্জে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের তথ্যপ্রযুক্তি সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম। আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে গত শনিবার ও রোববার অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষক এবং ৯০০ শত শিক্ষার্থী অংশ নেয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটওয়ারী, আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বারসহ অনেকে। দুই দিনের আয়োজনে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল খোলা যায় এবং ব্যবহার করা যায়, কীভাবে দেশে বসে বিদেশে পড়াশোনা করা যায়, সেসব বিষয়েও শেখানো হয়।  —বিজ্ঞপ্তি