হাজীগঞ্জের জনতা কলেজে কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের কাকৈরতলা জনতা কলেজে সাবিনা ইয়াছমিন ফয়েজ কম্পিউটার ল্যাব গত শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাবিব উল্লাহ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মুন্সী, কলেজের প্রতিষ্ঠাতা মো. ফয়েজ আহম্মদ, অধ্যক্ষ মো. হুমায়ন কবীর ভূঁইয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম, ভূমিদাতা মো. আবিদুর রহমান, সাবিনা ইয়াছমিন ফয়েজ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধনকালে বলেন, কম্পিউটার ল্যাব উদ্বোধনের মাধ্যমে এ কলেজের শিক্ষার্থীরা আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে পারবে।—শাহরাস্তি ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি