হাজীপুর ইন্টারনেট সেন্টারে আউটসোর্সিং প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন ‘হাজীপুর ইন্টারনেট কেন্দ্র’। সম্প্রতি এ কেন্দ্রে স্থানীয় ছেলেমেয়েদের জন্য আউট সোর্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বুধবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল বারিক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ অনেকে হাজীপুর ইন্টারনেট কেন্দ্র পরিদর্শন করেন। আবেদ চৌধুরী এ সময় কেন্দ্রে ইন্টারনেট আউট সোর্সিংয়ের বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। —কমলগঞ্জ প্রতিনিধি