হাজীপুরে স্কাইপ স্কুল চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর গ্রামে স্কাইপ স্কুল চালু হয়েছে। সম্প্রতি স্কাইপ স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আবেদ চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ মান্নান, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন। গ্রামের বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের প্রযুক্তির সেবাদানের লক্ষ্যে দুই বছর আগে এ গ্রামে একটি ইন্টারনেট সেন্টার স্থাপন করা হয়। এই সেন্টারের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীদের দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদ চৌধুরী বলেন, স্কাইপ স্কুলের মাধ্যমে হাজীপুর গ্রামের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি