হাত নাড়ালেই টয়লেট পেপার! (ভিডিও)
বাথরুমে টয়লেট পেপার ছেঁড়া নিয়ে অনেকেরই বিরক্তিকর অভিজ্ঞতা থাকতে পারে; আবার অনেকেই হয়তো পাবলিক টয়লেটে গিয়ে টয়লেট পেপার স্পর্শই করতে চান না। সম্প্রতি জাপানের সিকোকু নামের একটি প্রতিষ্ঠান ‘ক্যামিটুল’ নামের একটি স্বয়ংক্রিয় টয়লেট পেপার কাটার যন্ত্র উদ্ভাবন করেছে, যা কেবল হাত নাড়ালেই নির্দিষ্ট মাপের টয়লেট পেপার সরবরাহ করে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।ক্যামিটুল নির্মাতা সিকোকু জানিয়েছে, যন্ত্রটিতে টয়লেট পেপার রেখে আগে থেকেই তাতে নির্দিষ্ট মাপ ঠিক করে দেওয়া যাবে। বাথরুমে কোনো স্পর্শ ছাড়া ক্যামিটুল যন্ত্রের ওপর কেবল হাত নাড়ালেই একটি নির্দিষ্ট মাপের টয়লেট পেপার এ যন্ত্রটি থেকে বের হবে।সিকোকু আরও জানিয়েছে, বাথরুমের জীবাণু থেকে সুরক্ষায় ক্যামিটুল কার্যকর হতে পারে। ক্যামিটুলে আগে থেকেই টয়লেট পেপারের মাপ ঠিক করে দেওয়ায় কাগজের মাপ কম-বেশি হয় না। বাজারে এ ধরনের যন্ত্র থাকলেও হাতের স্পর্শ ছাড়া কেবল হাত নেড়েই টয়লেট পেপার পাওয়া ও সঠিক মাপে টয়লেট পেপার কাটার সুবিধা নেই।জাপানের বাজারে ক্যামিটুল যন্ত্রটির দাম ৭৬৫ ডলার। এ যন্ত্রটির কাঠের সংস্করণও বাজারে রয়েছে, যার দাম এক হাজার ২০০ ডলার।
Need toilet paper? Wave your hand