হাতাহাতিতে বন্ধ চীনের ফক্সকন প্ল্যান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মীদের মধ্যে হাতাহাতির কারণে গতকাল রোববার বন্ধ করে দেওয়া হয়েছে তাইইউয়ান নামের একটি চীনা প্ল্যান্ট। তাইওয়ানের ফক্সকন টেকনোলজির ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির জন্য খ্যাত এই কারখানা।৭৯ হাজার কর্মীর এ এই কারখানায় হাতাহাতির ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।ফক্সকনের তাইইউয়ান নামের এ প্ল্যান্টটিতে গাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি, কনজুমার ইলেকট্রনিক ও অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরি করা হয়।ফক্সকন জানায়, কয়েকজন কর্মীর বাগবিতণ্ডা থেকে রোববার বেলা ১১টার দিকে ঘটনার সূত্রপাত। বেলা তিনটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ। এ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনা কোনো কাজসংশ্লিষ্ট নয়।স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতাহাতির ঘটনায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অনেক।চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, হাতাহাতির ঘটনায় ১০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। পরে সেখানে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্তের কারণে এ কারখানা এখন বন্ধ রয়েছে।