হাতির ঘ্রাণশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকান হাতির রয়েছে তীব্র ঘ্রাণশক্তি। একটিমাত্র প্রজাতির মধ্যে এতটা শক্তিশালী ঘ্রাণসংক্রান্ত ওলফ্যাকটরি রিসেপ্টর (ওআর) জিন এখন পর্যন্ত আর কোনো প্রাণী প্রজাতির মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি। জাপানের একদল বিজ্ঞানী গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। জিনোম রিসার্চ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওআর জিনগুলো পরিবেশ থেকে বিভিন্ন ধরনের গন্ধ বা ঘ্রাণ শনাক্ত করার কাজ করে। বিজ্ঞানীরা বলছেন, আফ্রিকান হাতির ঘ্রাণ নেওয়ার ক্ষমতা মানুষের নাকের চেয়ে পাঁচ গুণ বেশি, কুকুরের দ্বিগুণ। এর আগে ধারণা করা হতো, প্রাণিজগতে ইঁদুরের ঘ্রাণশক্তিই সবচেয়ে বেশি। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়োশিহিতো নিমুরা বলেন, হাতির নাক শুধু যে দেখতেই অনেক বড় ও লম্বা, তা নয়। এটির কার্যক্ষমতাও অন্য প্রাণীদের চেয়ে অনেক বেশি। সঙ্গী ও খাবারের সন্ধান এবং শিকারিদের এড়িয়ে যাওয়ার কাজে হাতির ঘ্রাণশক্তি কাজে লাগে। এএফপি।